মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টিকিট প্রত্যাশীদের চাপ কমাতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সহজলভ্যতা নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধে এবার কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না। সকল যাত্রীকে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে স্টেশনে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ