মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজ।

সর্বশেষ তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপানসহ মোট ৪০টি দেশ রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিও স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নিষিদ্ধ দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে। এজন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সরকারি স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক।

সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ