মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার

রাজধানীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অভিযান চলাকালীন ডা. শফিকুর রহমান দেশের সামগ্রিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল রাস্তাঘাটের জন্য নয়, বরং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের অনিয়ম ও আবর্জনা দূর করাই তাদের মূল লক্ষ্য। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিক উভয় ধরনের স্বচ্ছতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই আজকের এই রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি মনে করেন, জুলাইয়ের সেই ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট তৈরি না হলে বর্তমান সংসদীয় কাঠামোতে এই পরিবর্তন আসত না। তাই সংসদের প্রতিটি কাজে জুলাইয়ের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা জরুরি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালিত হয়। কর্মসূচির আওতায় মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ এবং জনবহুল বাজারের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন দলটির নেতাকর্মীরা।

মিরপুরের এই কর্মসূচিতে ডা. শফিকুর রহমানের সাথে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলটি জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর ঢাকা গড়তে তাদের এই সামাজিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ