মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বিএনপির মন্ত্রিসভায় তিন নারী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে তিন নারী সংসদ সদস্য। তারা হলেন- আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম রিতা। আর , শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় হন আফরোজা খানম রিতা,। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য প্রয়াক হারুনার রশিদ খান মুন্নুর কন্যা।

ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা) আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা। দলীয় কর্মসূচিতে তিনি সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। ৪১ বছর বয়সী ফারজানা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদে বয়সে সর্বকণিষ্ঠ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ