রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু শুধু খেলাধুলা নয়, সবকিছুতে পারদর্শী হতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম ফেনীতে ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি নারী সমাবেশ করবে জামায়ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার

জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারনার কাজে বাধা, হেস্তা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ এক নারী সমাবেশের আয়োজন করেছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় হেনস্তা ও হামলা করছে বিএনপির নেতাকর্মীরা। জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা প্রকাশ্যে হলেও এসব ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নিরব ভুমিকা পালন করছে। এরই প্রতিবাদে এই সমাবেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ