শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু শুধু খেলাধুলা নয়, সবকিছুতে পারদর্শী হতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম ফেনীতে ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

জুলাই হত্যার ২ মামলা : হাসিনাসহ ৪১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার

‎জুলাই আন্দোলনে দুই হত্যা মামলায় ৬৪ আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলার চার্জশিটভুক্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম চার্জশিট গ্রহণ করে এ আদেশ দিয়েছেন।

‎‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ এবং কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। তিনি বলেন, ‎দুই মামলাই শেখ হাসিনা আসামি। পলাতক থাকায় দুই মামলাই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

‎‎চার্জশিট হওয়া মামলা দুটি ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা ও সিএনজি অটোরিকশা চালক সবুজ হত্যা।

‎‎হোসেন হত্যা মামলায় অভিযোগ, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তিও। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে গত বছর ২৩ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান। এ মামলায় ২০ জন পলাতক রয়েছেন।

‎‎আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু।

‎‎সাদেক খান, পলকসহ চারজন কারাগারে রয়েছে। ১০ জন জামিনে রয়েছেন।

‎‎সবুজ হত্যা মানলায় অভিযোগ, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪৫০-৫০০ জনকে আসামি করে গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সুবজের ভাই মনির হোসেন।

মামলার এজাহারে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের নাম ছিল না। তবে তদন্ত শেষে গত ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম। অভিযোগপত্রভূক্ত ২১ জনই পলাতক রয়েছে।

‎‎এদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরনবী চৌধুরী শাওন। সাদেক খানসহ তিনজন কারাগারে রয়েছেন। ৬ জন জামিনে রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ