মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–এ।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ