মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল নেপালকে ১০০ মিলিয়ন ওন দিলেন কোরিয়ান গায়ক লি নো

জরুরি বৈঠকে জামায়াত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার

জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আজ শনিবার সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত আছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলাম ১৭৯ আসন, এনসিপি ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০ আসন, এলডিপি ৭ আসন, এবি পার্টি ৩ আসন, নেজামে ইসলাম পার্টি ২ আসন এবং বিডিপি ২ আসনে লড়বে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ