শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ১৯৭১ সালের গণহত্যায় দলটি সহযোগী ছিল। আজকের বাংলাদেশে সেই ধরনের গণহত্যা ঘটানোর কোনো সুযোগ নেই।’

বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসবিচ বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায় ও অবিচারকে দমনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেই আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করব।’

তিনি বলেন, ‘একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। জামায়াতের টিকিট না কাটলে বলে জান্নাতে যাওয়া যাবে না! আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি বেহেশতের টিকিটি একমাত্র কর্মের মাধ্যমে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ