সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার
আটলান্টিক মহাসাগর উপকূলের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ স্কুলশিক্ষার্থী।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এ তথ্য জানিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দেশটি সাঁও ফিলিপ শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিল।

দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ