বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০ : ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আবেদন করতে হলে ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনের Degree Pass- এ ক্লিক করুন। তারপর বাম পাসের Apply Now বাটনে ক্লিক করুন। লিঙ্কে প্রবেশ করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন পক্রিয়া শুরু করবেন। এ সময় আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
এরপর আবেদনকারীকে বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। আবেদনকারীকে সেই তালিকা থেকে তার ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে ফরম পূরণ করতে হবে।
আবেদন শেষে আবেদন ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এই ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। তারপর কলেজ কর্তৃক পক্রিয়ার মাধ্যমে ফি প্রদান করতে হবে।