রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ বার

রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তিনি রিধিকার প্রেমিক।

রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।’ঘটনার দিন হাসিবুর ঘটনাস্থলে রিধিকাকে দেখতে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এমনটা উল্লেখ করে ওসি বলেন, ‘আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে কথিত প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

রিধিকা মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ