শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ বার

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি যোগ হবে। পুরোনো অলঙ্কার কেনাবেচা ও এক্সচেঞ্জের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে।

এর আগে গত ২৮ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হলো

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৯৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দাম ৬০ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩০ বার বেড়েছে এবং ৩০ বার কমেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ