মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে-তথ্য উপদেষ্টা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বার

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যাবে না। তবে দায়িত্ব শেষ হলে দায়িত্বকালীন বা অন্য যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্বে থাকা পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া শুরু করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর দায়িত্বকালীন বা পরবর্তী যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটি বর্তমান রাষ্ট্রপতির জন্য নয়, সব রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বে থাকাকালেও মামলা করা যায়। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে দায়িত্বে থাকা পর্যন্ত সেই সুযোগ নেই।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আদালত সরকারের অধীন নয়; এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। আইসিটিসহ সব আদালত স্বাধীনভাবে কাজ করে। কোনো ব্যক্তি বা সংক্ষুব্ধ পক্ষ আদালতের শরণাপন্ন হতে পারেন। কোনো কোনো মামলায় সরকার পক্ষ হলেও আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দেয়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বহু রিট হয় এবং অনেক ক্ষেত্রেই সরকার উচ্চ আদালতে হারে। আদালতের কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।

সকল সংকট দুর করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আগের সরকারে জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস দেয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেয়া হয়নি।

সরকার কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অনেক পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ