রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

আজকের রাশিফল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ বার

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরিবর্তনশীল গ্রহ চন্দ্র, বুদ্ধির দেবতা বুধ ও রহস্যময় গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে।  নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের ভিত মজবুত হবে। কর্ম অর্থ মোক্ষ লাভ হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।

মিথুন [২১ মে-২০ জুন]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে। প্রেম বন্ধত্ব ভ্রমণ শুভ। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ