মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে মন খারাপের ম্যাচেও প্রশংসায় ভাসলেন জাপানি সমর্থকেরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল ময়লার স্তূপ থেকে তোলা নবজাতককে কোলে নিয়ে ইউএনও বললেন ‘আমি নিজেও মা’ জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার বড় সুখবর পেল আর্জেন্টিনা এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩ বার

বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে পরিবর্তিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও গণমাধ্যম শাখার বার্তা আদান-প্রদানের দল এবং ইলেকট্রনিক ডাকের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

পরে কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।

রাসেল হাওলাদারকে আটকের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ