মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ‍ঋণ ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্নের উত্তরে তিনি এতথ্য জানান।

রুমিন ফারহানা প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত; উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কি না; করলে, তা কী?

উত্তরে অর্থমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি ২০২৬ মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

আমির খসরু আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ