বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নার্সের হাত-পায়ের রগ কাটলেন স্বামী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরমারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিজ স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটেছে।

মারুফকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করেছে মদন থানা পুলিশ।

মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম এর বাড়ি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলায়। নার্স মারুফা আক্তার নেত্রকোনা জেলার মদনপুর এলাকার বাসিন্দা। ১০ বছর আগে প্রেমের সম্পর্ক জড়িয়ে তারা বিয়ে করেছেন। গত ৬ মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন মারুফা।

যোগদানের পর থেকেই পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। ৭ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে ওই দম্পতির। বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর কলহের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেন।

অভিযুক্ত স্বামী আরিফুল ইসলাম বলেন, ‘কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি লেখাপড়া করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। আমার স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে তাকে আঘাত করেছি আমি।’

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী আরিফুলকে মদন থানা পুলিশ আটক করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, ‘খবর পেয়ে আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ