মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে পুরো রমজান মাস প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এবার ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক ও অভিভাবক। পরবর্তীতে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সেই রিটের প্রেক্ষিতেই আজ এ আদেশ দেন আদালত।

আদেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল রমজান উপলক্ষে বন্ধ থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ