মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে উপস্থিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রের ভোটে জালিয়াতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা, ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম ঘটেছে। কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে এবং সম্ভাব্য আইনি পদক্ষেপও নেওয়া হবে। এছাড়া নির্বাচনের পরবর্তী সহিংসতা ও হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল জানান, ৩০টি আসনে পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।

ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, ঢাকা-৬-এর কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসংগতি রয়েছে, যেমন এজেন্টের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, ওভাররাইটিং, কার্বন কপি বা পেন্সিলে লেখা, ফটোকপি শিট ব্যবহার এবং কলমে কেন্দ্রের নাম লেখা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ