সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘গুনে গুনে ঘুষ’ নেওয়ার ভিডিও প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যা মামলা : ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা শাপলা চত্বর হত্যা মামলায় হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতের ছাত্র আন্দোলনে ককরোচ বিপ্লব সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৬ বার

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি দেশের বাইরে গতকাল সোমবার ঘটনার শিকার হয়েছেন।

এই দুজনের প্রতি নিজের সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজনীতিক ও চিকিৎসক তাসনিম জারা।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাঁদের উভয়ের প্রতি শ্রদ্ধা।’

উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহর একটি সভা ঘিরে গত সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অপরদিকে গতকাল ভারতের কলকাতায় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ