বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৫ বার

ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রয়াগরাজ ও ভাদোহিতে ১৬ জন করে নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুরে ৯ জন, বদাউঁয়ে ৫ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জনের মৃত্যু হয়েছে।

তবে এখনো পর্যন্ত পুরো রাজ্যে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা পৌঁছাতে জেলা প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে।

পাশাপাশি সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে জরিপ চালিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। এরপর দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু য়া শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ