সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

হজের নিরাপত্তায় যে নির্দেশনা দিল সৌদি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার

হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে নিয়ম মেনে চলা এবং কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে আইন ভঙ্গ করলে বড় ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এ সতর্কতার ধারাবাহিকতায় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, যারা ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজের উদ্দেশ্যে আশ্রয় দেবেন, তাদের এক লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকার সমান) পর্যন্ত জরিমানা করা হতে পারে। ওকাজ পত্রিকার বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে এই ধরনের দর্শকদের আবাসন সুবিধা দেয়াও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এই জরিমানার আওতায় কেবল আশ্রয়দাতাই নন, বরং যারা অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা তাদের মক্কাসহ পবিত্র স্থানগুলোতে থাকার জন্য যেকোনো ধরনের সহায়তা দেবেন, তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে। হজ মৌসুমের শুরু থেকে অর্থাৎ জিলকদ মাসের প্রথম থেকে জিলহজ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই কঠোর নিয়ম কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ