বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পাম্পে দাঁড়িয়ে শতাধিক মোটরসাইকেল, বোতলে দেওয়া হচ্ছে তেল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার

রংপুর নগরীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে রেখে প্রশাসনের সামনেই বোতলে প্রকাশ্যে তেল বিক্রি ও মজুত শেষের আগেই বিক্রি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ রোববার বিকেল ৪টায় নগরীর চারতলা মোড়ের মেসার্স মিজান ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই বোতলে সরবরাহ করা হচ্ছে তেল। সংবাদমাধ্যমকর্মী পরিচয় দিতেই তেলের মজুত শেষের আগেই বিক্রি বন্ধ ঘোষণা করে পেট্রোল পাম্পে দায়িত্বরতরা।

তেল নিতে আসা মেরাজুল ইসলাম বলেন, ‘এই পাম্পের মালিক নিজের ইচ্ছেমতো তেল বিতরণ করে। এর আগেও দেখেছি লাইনে শত শত মোটরসাইকেল দাঁড় করিয়ে বোতলে তেল বিক্রি করে। আজকেও পুলিশ প্রশাসনের সামনেই বোতলে তেল বিক্রি করলো। ২ ঘণ্টা ধরে অপেক্ষা করলাম। এখন বলতেছে, তেল নাই। আমরা চলে গেলে খোলাবাজারে তেল বিক্রি করবে।’

এ বিষয়ে মেসার্স মিজান ফিলিং স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ও মালিকপক্ষের কেউই বক্তব্য দিতে রাজি হননি। সংবাদমাধ্যমকর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে আড়ালে চলে যান দায়িত্বরতরা।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘মজুত শেষের আগেই বেলা ৪টার মধ্যে তেল বিক্রি বন্ধ করার সুযোগ নাই। একই সঙ্গে বোতলে তেল বিক্রি অবৈধ। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ