বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপিতে এক পরিবারেই ৩ এমপি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকায় রয়েছেন নিপুণ রায় চৌধুরী। তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি-এর নির্বাহী কমিটির সদস্য। তার মনোনয়নের মাধ্যমে একই পরিবারে তিনজন সংসদ সদস্য হওয়ার নজির সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিপুণ রায় চৌধুরী একজন আইনজীবী এবং সক্রিয় রাজনীতিবিদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়-এর পুত্রবধূ। ফলে একই পরিবারে বাবা, শ্বশুর এবং তিনি-এই তিনজনই সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন।

১৯৮০ সালের ফেব্রুয়ারিতে খুলনা বিভাগের মাগুরা জেলায় এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন নিপুণ রায় চৌধুরী। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী হলেও পারিবারিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দলের নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ