মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেল পরিবার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগে এই অনুমতি দেওয়া হলো।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উজমা খানকে জানানো হয়েছে যে, তিনি জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

ইমরানের আরেক বোন আলিমা খান তার অন্যান্য বোনদের সঙ্গে ফ্যাক্টরি নাকা পৌঁছান, যেখানে আগে থেকেই পুলিশ আদিয়ালা কারাগারে যাওয়ার রাস্তা বন্ধ করেছিল।

অবরোধ সত্ত্বেও আলিমা ও তার বোনেরা আদিয়ালা কারাগারের দিকে হাঁটতে শুরু করেন।

গোরক্ষপুর চেকপয়েন্টে পুলিশ তাদের থামালেও, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়ার পর তারা কারাগারের উদ্দেশ্যে রওনা হন।

উজমা খান জানান, “অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়ে আমি খুশি। কারাগার থেকে ফিরে আসার পর আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলব।”

এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ