বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

গানে গানে ঈদ মাতাবে আঁখি-আনিকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪ বার

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে গানে গানে ঈদ মাতাবে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও রকস্টার তাসনিম আনিকা। ঈদের ৭দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও আরো অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবণী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।

ঈদের দিন পারফর্ম করবেন আঁখি আলমগীর এবং ৪র্থ দিন তাসনিম আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। আঁখি বলেন, বৈশাখী আমার পরিবার। ঈদ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের কাছে আমার গান ভালো লাগবে বলে বিশ্বাস করি। তাদের ভালো লাগলেই আমি খুশি।

আনিকা বলেন, বৈশাখী টেলিভিশনে এই প্রথম পারফর্ম করছি আমি। ভালো করার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা দর্শরাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ