শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বড় এক সুখবর পেল বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল।

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দশ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারায় টাইগাররা। এই জয়ের ফলে রেটিং পয়েন্টেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৯-তে। অন্যদিকে, ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। এই সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের চার নম্বর অবস্থানটি ধরে রেখেছে।

র‍্যাঙ্কিংয়ের এই উন্নতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিল। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া) থাকতে পারলে মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও রেটিং পয়েন্টের মারপ্যাঁচে দশ নম্বরেই আটকে ছিল বাংলাদেশ, তবে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এবার সেই খরা কাটাল মিরাজ বাহিনী।

উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে হেরে সিরিজে সমতা ফেরে। তবে শেষ ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের দারুণ নৈপুণ্যে শাহিন শাহ আফ্রিদির দলকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। বিশ্বকাপের সমীকরণে সামনে প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ