বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে ব্যারিস্টার জাইমা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার

প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত রবিবার প্রবাসে বসবাসরত দলের এক ভার্চুয়াল সভায় ব্যারিস্টার জাইমা রহমান অংশ নেন। ইতোমধ্যে যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভা হয়। এতে ঢাকা থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন, এত কাজ করেছেন। আপনারাদের কী অসুবিধা-সুবিধা এটাও বললেন। রিজভী (রুহুল কবির রিজভী) ও পাভেল (মওদুদ হোসেন পাভেল) আংকেল নোট নিয়েছেন। দেখি কতটুকু করতে পারি। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা রাখা উচিত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ব্যারিস্টার জাইমা রহমান রবিবার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন।

সেখানে তিনি বক্তব্যও রেখেছিলেন এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিএনপির মিডিয়া সেল বা জাইমা রহমানের নিজস্ব ফেসবুক পেজেও প্রকাশ হয়নি। তবে কেউ গোপনে এর একটি ভিডিও ক্লিফ সামাজিক মাধ্যমে ছেড়েছেন।

রাজনীতিতে সরাসরি যুক্ত না হলেও এই প্রথম প্রবাসীদের ভোটারবিষয়ক একটি দলীয় ভার্চুয়াল সভায় জাইমা রহমানকে দেখা গেল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ