বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’-প্রধানমন্ত্রীর নির্দেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার

আসন্ন ঈদুল ফিতরের আগে রমজান মাসেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং এখন বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করার কাজ চলছে।

কত পরিবার এই কার্ডের আওতায় আসবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উদ্যোগটি মূলত সার্বজনীনভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্রদের দিয়ে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনবে।

রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে তিনি জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীর আগ্রহের কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারপ্রধান চান অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগে প্রকল্পটি শুরু হোক।

এদিকে, ফ্যামিলি কার্ড আগামী অর্থবছরে চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সরকার কেবল এর কার্যক্রম কীভাবে শুরু করা যায়, সেই প্রক্রিয়া চূড়ান্ত করছে।প্রধানমন্ত্রীর নির্দেশ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ