বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

১১-দলীয় জোটের বিক্ষোভ মিছিল আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর ফটকে থেকে এই মিছিল শুরু হবে।

গতকাল রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমর এ কর্মসূচির তথ্য নিশ্চিত করেন। এসব নিয়ে ইসিতে অভিযোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট। দলের একাধিক সূত্র আমাদের সময়কে জানিয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে বিএনপি ও তার শরিক দলগুলো জয় পেছে ২১২টি আসনে। বিপরীতে জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। এদিকে ভোটের পর দেশব্যাপী হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। ইতোমধ্যে ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণা এসেছে জোটের তরফ থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ