রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬ দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর বিয়ে হয়নি ইবিতে আটক হওয়া সেই প্রেমিক যুগলের হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে ও মেয়ে শিশুর পার্থক্যে চমকে উঠলেন বিজ্ঞানীরা!

র‍্যাব পাচ্ছে ১০০ জিপ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার
১০০টি নতুন জিপ গাড়ি পাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ ও ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতিও দেওয়া হয়েছে।এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ হিসেবে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানান ফাওজুল কবির। বলেন, বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকার এ বিষয়ে হঠাৎ চাপের মুখে না পড়ে।

নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে এবং এতে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ