সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে। তারা এই সিদ্ধান্তকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে দেখছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে। এজন্য সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈঠক করবে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে। পিসিবি এই পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি নিরাপত্তার বিষয়ে কোন হুমকি না দেখায় বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেয় এবং স্কটল্যান্ডকে তাদের স্থলে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটাররা চেয়ারম্যানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিমুখী নীতি মেনে চলতে চায় না এবং বাংলাদেশকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করছে।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা প্রশাসন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ