শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সংবাদমাধ্যমকে বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ীও এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন।

পরের দিন শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই দিন সন্ধ্যা ৬ মিনিটে পরপর দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ