রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব : চিফ প্রসিকিউটর তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

মার্কিন চাপে জর্জরিত ভেনেজুয়েলা, ৫ তেলবাহী জাহাজ জব্দ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার

ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার ক্যারিবীয় সাগরে দেশটির ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।

শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড।

তারা বলেছে, তাদের সেনারা ওলিনা নামে একটি তেলবাহী জাহাজ আটক করে। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের কারণে ওয়াশিংটন জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী, মিনার্ভা এম নামের আগের পরিচয়ে রুশ তেল পরিবহনের কারণে ওলিনা জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুইটি জাহাজ জব্দ করা হয়। এর আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ