শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ড. রেজা কিবরিয়াকে শোকজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ উঠায় এই শোকজ দেওয়া হয়। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ