শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলছে। সিলেট পর্ব শেষে বিপিএল ছাড়তে পারেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। মূলত, জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল থেকে আগেভাগে বিদায় নিতে হবে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানুয়ারিতে দুই সিরিজ খেলবে পাকিস্তান, যার একটি শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত দলের ৭ জন ক্রিকেটার বিপিএলে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি থেকে। তার আগেই দলে ডাক পাওয়া ক্রিকেটাররা যে বিপিএল ছাড়বেন তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়।

ঘোষিত দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে বিপিএলে খেলছেন- ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন অনিভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। ২৯ ডিসেম্বর রংপুরের জার্সিতে প্রথমবার তাকে খেলতে দেখা যেতে পারে। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ