শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৬ বার

শনিবারের কার্যসূচি শেষ করে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বাসায় ফেরেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন।

শনিবার সকাল ১১টার কিছু পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি একই স্থানে সদ্য সমাহিত হওয়া শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন।

হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই প্রক্রিয়া শেষে তিনি নির্বাচন ভবন থেকে বের হয়ে বনানীর দিকে রওনা হন।

নির্বাচন কমিশন থেকে তারেক রহমান সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে যান এবং তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ