শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা উগ্রপন্থিদের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২২ বার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে হাইকমিশনের বাইরে জড়ো হন উগ্রপন্থিরা। তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রতিবেদন অনুযায়ী, হাইকমিশনের আশপাশের এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়। তা সত্ত্বেও কয়েকজন উগ্রপন্থিরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন বলে জানায় এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়।

এর আগে, একই দিন ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ