সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার

কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলার আসামি করা হয়েছে। তবে মোট কতজনকে এই মামলার আসামি করা হয়েছে তা জানা যায়নি। গতকাল শনিবার মামলাটি করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ম্যানেজারকে আটক করে পুলিশ। এরপরে তাকে উখিয়া থানায় হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’

রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ