বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নিবেন। আমরা তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামীতে এটি সঠিক জায়গায় জমা দেওয়া হবে। বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও গাবতলী-শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ