শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

গণভোট অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ বার

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, গণভোটের ব্যালটের রং জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা রাখা হবে, যাতে ভোটাররা স্পষ্টভাবে দুই প্রকার ভোটপত্র চিহ্নিত করতে পারেন। ভোটারদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আজ বা আগামীকাল এর মধ্যে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, “গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে। ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’—এ দুই বিকল্পের মধ্য থেকে ভোট দেবেন। জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট সম্পূর্ণ আলাদা রঙে ছাপানো হবে, যাতে কোনো বিভ্রান্তি না হয়।”

তিনি জানান, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে, তাঁরাই গণভোট পরিচালনার দায়িত্বও পালন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ