বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প কত বড় হলো অর্থনীতি, তাজউদ্দীন থেকে আমির খসরু: ৫৫ বছরে কে দিলেন কত বাজেট ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন ২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম

হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

জানা গেছে, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরে। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্ত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।

র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ