বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী চুরি করে জিতেছে আর্জেন্টিনা: মিশরের কোচ টানা বৃষ্টি, ঘরেই জমে ছিল পানি, বিছানা থেকে পড়ে প্রাণ গেল শিশুর হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কোটি কোটি সমর্থক, তবু ফুটবলে কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান? শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মেনন গ্রেপ্তার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

চুরি করে জিতেছে আর্জেন্টিনা: মিশরের কোচ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১ বার

আর্জেন্টিনার বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও হেরে যায় মিশর। বিদায় নেওয়ার আগে বিভিন্ন অভিযোগ করে মিশরের কোচ হোসাম হাসান বলেছেন, ‘মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাঁদের জোর করে হারানো হয়েছে। রেফারি ভাল ছিলেন না। অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।’

গতকাল মঙ্গলবার সাংবাদিক বলেন, ‘কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভাল ভাল কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায় ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।’

আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন এনজ়ো ফের্নান্দেজ়। তবে মিশরের মতে, তার আগে তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। বক্সের মধ্যে হামদি ফাতিকে ফাউল করেছিলেন ম্যাক অ্যালিস্টার।

হাসান বলেন, ‘ফেয়ার প্লে-কে কোনও রকম সম্মান দেখানোই হল না। পেনাল্টি বাতিল করে দেওয়া হল। ভার-ও পরীক্ষা করার প্রয়োজন মনে করল না। দ্বিতীয় গোল অদ্ভুত ভাবে বাতিল করা হয়েছে। সেখানেও ভার পরীক্ষা করা হয়নি। অথচ আমরা সবাই দেখেছিলাম কী ভাবে পিছন থেকে জার্সি ধরে টানা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেফারি ভাল ছিলেন না। অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ