মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

হারারে একমাত্র টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৮ বার

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৭.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৭ম ওভারে। মাহমুদুল হাসান জয় ফেরেন ১৭ বলে ২ রান করে। ১২ ওভারে দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দল।

এবার আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়ে ফেরেন ৩৮ বলে ২০ করে। তবে এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে বিরতির আগে আর বিপদ বাড়তে দেননি। তাদের ৪০ রানের জুটিতে মধ্যাহ্নভোজের আগে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তোলে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৬৪ বলে ফিফটি তুলে নেন মুমিনুল।

তবে এরপরই নিউম‍্যান নিয়ামুরির শিকার হন তিনি। ভাঙে শান্তর সাথে তার ১৩০ বল স্থায়ী ৭৭ রানের জুটি। মুমিনুল ফেরেন ৮১ বলে ৬০ রান করে। আর বিপর্যয়ের শুরু এখানেই।মুমিনুল ফেরার পরপরই ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। ৭৩ বল খেলে ১৯ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাঁচে নেমে মুশফিকও ব্যর্থ।

অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ২১ বলে ৯ রান করে। ১২ রানের মাঝে ৩ উইকেট হারায় দল। এরপর দল তাকিয়েছিল দুই অভিষিক্ত অমিত হাসান ও তাওহীদ হৃদয়ের দিকে। কিন্তু দুজনই হতাশ করেন। হৃদয় ১৬ বলে ৩ ও অমিত ১৫ বলে ৪ রান করে আউট হন। এরপর কেবল তাইজুল ইসলাম ৯ রান করেন। হাসান মাহমুদ-খালেদ আহমেদরা রানের খাতা খুলতে পারেননি।

২ উইকেটে ১১৩ রান থেকে ৪৭.২ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২৭ রান তুলতেই শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। নিউম‍্যান নিয়ামুরি ৪ ও ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা আর ব্রাড ইভান্স বেন দুটো করে উইকেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ