রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্ত্রীসহ মানবাধিকারকর্মীর সাত বছরের কারাদণ্ড ভেনিজুয়েলায় ভূমিকম্প ধ্বংসস্তূপে আটকে পড়া প্রিয়জনদের ডাকছে পরিবার, শোনা যাচ্ছে কাতরানির শব্দ সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত পুলিশে বড় রদবদল হারারে একমাত্র টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে অলআউট বাংলাদেশ সিলেটে নতুন ডিসি রেজা হাসান ঢাবির শহীদুল্লাহ হলে হেনস্তার প্রতিবাদে একসঙ্গে খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল মনিটরিং, কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে-চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মো. মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৫ বার
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীন গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে।
সফরকালে চীনের তথ্য মন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণ, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ