বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী সংসদে বিএনপির এমপি আক্তারুজ্জামান ,‘আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’ রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন ওচোয়া সংসদে অর্থমন্ত্রী, বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

ফোর্বসের শীর্ষদের তালিকায় হানিয়া আমির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৮ বার

শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশেও তার মিষ্টি হাসি আর অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে নাম লেখানো হানিয়া আমিরের নাম উঠল এবার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর তালিকায়।  বিশ্বখ্যাত মার্কিন এই সাময়িকীর অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রকাশিত ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন এই ২৮ বছর বয়সী হানিয়া।

ফোর্বসের বিনোদন ও ক্রীড়া বিভাগে নাম এসেছে হানিয়ার। ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি ফলোয়ার নিয়ে তিনি এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নারী তারকা। এই বছরের শেষের দিকে মুক্তি পেতে যাওয়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’-তেও প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া গত বছরের শেষে তিনি জাতিসংঘের ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবেও নিযুক্ত হন।

চলতি বছর ফোর্বসের এই তালিকায় হানিয়া আমির একাই নন, পাকিস্তান থেকে মোট ৭ জন তরুণ জাদুকর বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের নাম লিখিয়েছেন। সিনেমা জগত থেকে হানিয়ার সাথে যোগ দিয়েছেন তরুণ নারী নির্মাতা সামান কামরান। জলবায়ু পরিবর্তন ও নারীদের সমস্যা নিয়ে তৈরি তার শর্ট ফিল্ম ‘দ্য বেড শি মেড’ ২০২৬ সালের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ