শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০২ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখননের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে রওনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে সেখানে গিয়ে প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ