সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘গুনে গুনে ঘুষ’ নেওয়ার ভিডিও প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যা মামলা : ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা শাপলা চত্বর হত্যা মামলায় হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতের ছাত্র আন্দোলনে ককরোচ বিপ্লব সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেকে সামনে রেখে বাংলাদেশ দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান। সিরিজে সমতা ফেরানোর দিনই ঘোষণা করা হয়েছে শেষ ম্যাচের স্কোয়াড।

প্রথম দুই ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তানজিমকে দলে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি, ফলে শেষ ম্যাচে ১৬ সদস্যের দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

তবে দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন এই ২৩ বছর বয়সী পেসার। সবশেষ তিনি খেলেছেন গত ৫ ফেব্রুয়ারি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে। ওয়ানডে ক্রিকেটে তার সর্বশেষ উপস্থিতি ছিল গত বছরের অক্টোবরে।

ব্যাটিংয়ে টানা ব্যর্থতার পরও দলে জায়গা ধরে রেখেছেন আফিফ হোসেন। টানা ১৭ ম্যাচে ফিফটি না পেলেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে, যদিও দ্বিতীয় ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

অন্যদিকে, দীর্ঘদিন পর ফিফটির দেখা পাওয়া নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে ৫০ রান করার পর ক্র্যাম্পে পড়ে মাঠ ছাড়েন। তবুও তিনি আছেন চূড়ান্ত স্কোয়াডে।

হাঁটুর চোটে প্রথম ম্যাচ শুরুর আগে ছিটকে পড়া অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি, তবে তাকেও রাখা হয়েছে দলে।

সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয় পায় নিউজিল্যান্ড, কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সমতায় ফেরে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া বৃহস্পতিবারের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ