বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

এআই দিয়ে তৈরি হলো চীনের নতুন কনভেনশন সেন্টার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার

চীনের শাংহাইয়ের হুয়াংপু নদীর তীরে নতুন এক ভবন তৈরি করা হয়েছে। হীরার মতো আকৃতির এ ভবন দিনের আলোতে জ্বলজ্বল করে এবং রাতের অন্ধকারে গাঢ় কালো দেখায়। কাঁচের দেওয়ালগুলো দেখলে মনে হবে যেন একটি রত্নের কোণমালা। তবে এই ভবন শুধু প্রকৃতির রূপ নয়-এর ডিজাইন আংশিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

নতুন এই ভবনের নাম ‘ওয়েস্ট বান্ড কনভেনশন সেন্টার’। পূর্বে শিল্পাঞ্চল ছিল এমন শাংহাইয়ের ওয়েস্ট বান্ড এখন বদলে গেছে। এখানেই রয়েছে এআই টাওয়ার এবং ১৩ মিলিয়ন বর্গফুটব্যাপী প্রযুক্তি পার্ক এআই ভ্যালি, যা ভবিষ্যতে প্রায় ১৪ বিলিয়ন-ডলারের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর হাব হবে বলে আশা করা হচ্ছে।

নতুন ভবনটি ডিজাইন করেছে মার্কিন স্থপতি সংস্থা স্কিডমোর, ঔইংস অ্যান্ড মেরিল (এসওএম)। যদিও পুরো ভবন মানুষ তৈরি করেছে, তবে ডিজাইনের ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়েছে খুব নির্দিষ্ট কাজের জন্য। বিশেষ করে কাঁচামালের সর্বোৎকৃষ্ট ব্যবহার, বাতাস ও আলো আসার অনুপাত এবং ভিতরের জটিল ফ্লোরপ্ল্যান তৈরিতে এআই সহযোগিতা করেছে।

এসওএম’র ডিজাইনাররা বলছেন, একরাত এআই-কে কাজ দিতে পারলে সকালে তারা পেয়েছেন ৮শ’র বেশি বিকল্প।

এতে সময় বাঁচে, অপচয় কম হয়, আর কাঠামোগত পরিকল্পনায় জটিলতা সহজে সমাধান করা যায়। এমন সব গুণ রয়েছে এই এআই-সহযোগিতায় তৈরি ভবনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ